ফাইন্যান্স কোম্পানি খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

বাংলাদেশ ব্যাংক দেশের সব ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে। ৫ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর এ সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে জারি করা এক সার্কুলারে এ নতুন সময়ের কথা জানানো হয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের সব ফাইন্যান্স কোম্পানি সপ্তাহে পাঁচ দিন- রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা রাখবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

এদিকে, একই নির্দেশনার আওতায় ব্যাংকগুলোর অফিসও রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

/জিএম/এমএএল/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী