মঙ্গলবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুলাই ২০২৬, ১৮:০৭আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৮:০৭

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (০৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের বিশাল এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত লাইনের আওতাধীন সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুর ডিভিশনের আওতাধীন ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ব্যাসের এবং ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত এলাকাগুলোতে এই পরিস্থিতি তৈরি হবে। 

গ্যাস সরবরাহ বন্ধ থাকা প্রধান এলাকাগুলো হলো— জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা ও কোনাবাড়ী; কাশিমপুর, মৌচাক, শফিপুর ও চন্দ্রা (পল্লী বিদ্যুৎ); কালিয়াকৈর ও মির্জাপুর। 

এই ১৬ ঘণ্টা উল্লেখিত এলাকার সঙ্গে সংযুক্ত সকল শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এছাড়া গ্যাস বন্ধ থাকার কারণে এসব এলাকার আশেপাশের তৎসংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের লাইনে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেশার) বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে তিতাস।

গ্রাহকদের এই সাময়িক ও অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
অতিরিক্ত বিদ্যুৎ বিল-হয়রানি: নজরদারি ও পর্যবেক্ষণ করছে সরকার
গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়ে পড়লেন, সকালে মিললো ঝুলন্ত লাশ
ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়ে পড়লেন, সকালে মিললো ঝুলন্ত লাশ
ব্যাংকঋণের বিকল্প খুঁজছে সরকার 
ব্যাংকঋণের বিকল্প খুঁজছে সরকার 
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের  আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান