তিতাস এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৬, ১১:৫১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৫১

কক্সবাজারের মহেশখালীস্থ এলএনজি টার্মিনালে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ক্রুটির কারণে মহেশখালী এলএনজি টার্মিনালগুলো থেকে রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হ্রাস পেয়েছে। এর সরাসরি প্রভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানাসহ তিতাসের নিয়ন্ত্রণাধীন সব শ্রেণীর গ্রাহকপ্রান্তে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তীব্র স্বল্পচাপ বিরাজ করবে জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ত্রুটি দ্রুত মেরামত করে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানা গেছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
সর্বশেষ খবর
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে