বিদ্যুতের বিল বেশি আসলে অভিযোগ জানাবেন কোথায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১৪:৩৭আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৪:৩৭

সম্প্রতি আকস্মিকভাবে আগের মাসের তুলনায় বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগ করছেন অনেক গ্রাহক। তাদের অভিযোগ, গত জুন মাসের বিল অনেকেরই কয়েকগুণ বেশি এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিল বেশি এসেছে মনে হলে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানাতে বলা হয়েছে।

অতিরিক্ত বিল আসলে গ্রাহকদের করণীয়

১. মিটারের রিডিং চেক করুন: সবার আগে আপনার বাসার বর্তমান ডিজিটাল বা প্রিপ্রেইড মিটারের রিডিংয়ের সাথে ফিজিক্যাল বিলের কাগজের রিডিং মিলিয়ে দেখুন।

২. হটলাইনে কল করুন: রিডিংয়ে গরমিল থাকলে আপনার নির্দিষ্ট বিতরণ সংস্থার কল সেন্টারে কল করে অভিযোগ আইডি সংগ্রহ করুন।

৩. লিখিত আবেদন: সমাধান না হলে পূর্ববর্তী ৩ মাসের বিদ্যুৎ বিলের কপিসহ আপনার নিকটস্থ বিদ্যুৎ সাব-জোনাল বা জোনাল অফিসে গিয়ে একটি লিখিত আবেদন জমা দিন।

যেসব নম্বরে অভিযোগ জানাবেন

বিদ্যুৎ বিলের যেকোনো অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ ঘরে বসেই জানাতে নিচের নির্দিষ্ট নম্বরগুলোতে কল করতে পারেন:

> বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা  ১৬৯৯৯ -এ  দেশের যেকোনো অঞ্চলের গ্রাহক এখানে কেন্দ্রীয়ভাবে অভিযোগ জানাতে পারবেন।

> বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য বিপিডিবি কল সেন্টার  ১৬২০০

> গ্রামীণ ও মফস্বল অঞ্চলের পল্লী বিদ্যুৎ গ্রাহকদের জন্য আরইবি/পল্লী বিদ্যুৎ কল সেন্টার  ১৬৮৯৯

> ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের জন্য ডিপিডিসি কল সেন্টার ১৬১১৬

> ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির আওতাধীন গ্রাহকদের জন্য ডেসকো কল সেন্টার  ১৬১২০  

> নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির গ্রাহকদের জন্য নেসকো কল সেন্টার  ১৬৬০৩

> ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের জন্য কল সেন্টার  ১৬১১৭

/এসও/ইউএস/
সম্পর্কিত
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দুই দিন ধরে বিদ্যুৎহীন, অন্ধকারে ৭০ পরিবার
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সর্বশেষ খবর
১৬ গোল হজমের পর বাটলার বললেন, ‘আরও সময় ও সঠিক পরিকল্পনা প্রয়োজন’
১৬ গোল হজমের পর বাটলার বললেন, ‘আরও সময় ও সঠিক পরিকল্পনা প্রয়োজন’
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?