কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ২১:৫১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২১:৫১

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ১৩টি স্থাপনার ১৪ হাজার ১৬৬ একর অব্যবহৃত জমির মধ্যে ১২ হাজার ৩৯ একর সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী। রবিবার (২৯ নভেম্বর) চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

গবেষণা অনুযায়ী, এসব জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হলে ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকা বা ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় সম্ভব। একই সময়ে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যাবে।

গবেষণায় মহেশখালীতে ২ হাজার ২৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। সম্মেলনে বিশেষজ্ঞরা নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এলএনজি খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলে জানানো হয়।

সম্মেলনে উপস্থাপিত আরেক গবেষণায় বলা হয়, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জ্বালানি খাতে ১৫ দশমিক ২৪৫ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। এর মধ্যে ৬ হাজার ৪৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার জন্য ৩ দশমিক ৯০৯ বিলিয়ন ডলার অর্থায়ন চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রের সম্ভাব্য মেয়াদকালীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯০ দশমিক ৪১ থেকে ৪০৪ দশমিক ৬১ মিলিয়ন টন CO₂e হতে পারে।

এদিকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬ এর ৯টি ধারা চ্যালেঞ্জ করে গত আগস্টে করা রিটের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করেছেন। সম্মেলনে আইনটির সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ বিষয়ে তথ্য, গবেষণা ও আইনি বিশ্লেষণ প্রকাশে midiunpacked.org ওয়েবসাইট চালুর কথা জানানো হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সরকারি ভবন, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, নেট মিটারিং এবং কৃষক সমবায়ের মাধ্যমে কমিউনিটি মালিকানাধীন সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিডব্লিউজিইডির উদ্যোগে ১৪টি সংগঠনের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজি-গ্রাহকদের ভোগান্তি বেশি কেন
সর্বশেষ খবর
দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২
দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২
বিএনপির কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করেছে পুলিশ, নেতারা বলছেন গ্রুপিং
বিএনপির কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করেছে পুলিশ, নেতারা বলছেন গ্রুপিং
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ