দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিলো সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১৭:৪১আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮:৩৫

দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। 

সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।  

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলারে এবং ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ২৫ মার্কিন ডলারে কেনা হবে। 

এদিকে এলএনজি সরবরাহ স্বাভাবিক হলেও দেশে গ্যাসের ঘাটতি পুরোপুরি কাটেনি। ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬২৪ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ হয়েছে ৭৫৮ মিলিয়ন ঘনফুট। ফলে এলএনজি সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় মোট গ্যাস সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম এবং শিল্প-কারখানা ও বাসাবাড়িতে ভোগান্তি অব্যাহত রয়েছে।

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ভেল্লাপাড়া সেতু নির্মাণের ব্যয় বাড়ছে 
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
গ্যাস সংকটের শেষ কোথায়?
সর্বশেষ খবর
ছাত্রীদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছাত্রীদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ আছে: হুমায়ুন কবির
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ আছে: হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি