এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪

লা লিগায় এলচেকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে এলচিও নিজেদের মাঠে পাল্টা আক্রমণে বেশ কয়েকবার রিয়ালের রক্ষণকে চাপে ফেলে। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ম্যাচের শেষ পর্যন্ত লড়াই জমে ওঠে।

রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও তরুণ ফরোয়ার্ড এস্পি। এমবাপ্পে গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও অবদান রাখেন। এলচে দুইবার রিয়ালের জালে বল পাঠালেও শেষ পর্যন্ত স্বাগতিকদের হার এড়ানো সম্ভব হয়নি। খেলার অতিরিক্ত সময়ে এস্পির গোলটি রিয়ালের জয় নিশ্চিত করে। 

এই জয়ের ফলে লা লিগায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। এর আগে নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন এমবাপ্পে।

এলচের বিপক্ষে জয় দিয়ে টানা দ্বিতীয় লিগ জয় পেল রিয়াল। আগামী ২০ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে নামবে দলটি।

/আইএএম/
সম্পর্কিত
ক্ষমা চেয়েও লাভ হলো না, চীনে রিয়ালের ম্যাচ সম্প্রচার বন্ধ 
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরলো বার্সেলোনা
সর্বশেষ খবর
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে: গুজবে কান না দেওয়ার অনুরোধ
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে: গুজবে কান না দেওয়ার অনুরোধ
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখের বেশি প্রতিযোগী
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর ও নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
কাজে যেতে চান শ্রমিকেরা, আন্দোলনে উসকানি দিচ্ছে কারা?
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫