টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬

কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে দারুণ তিনটি গোলে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত শটে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। ম্যাক অ্যালিস্টারের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন গাকপো।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহ্যাম। ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান কনর গ্যালাঘার। এরপর সমতায় ফেরার জন্য টটেনহ্যাম আক্রমণ বাড়ালেও লিভারপুলের রক্ষণ ভাঙতে পারেনি।

ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক শটে লিভারপুলের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা ডমিনিক সোবোসলাই। দূরপাল্লার সেই গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ের ফলে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লিভারপুল। এর আগে প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ফুলহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

/আইএএম/
সম্পর্কিত
১৯ বছর পর মার্সিসাইড ডার্বিতে আত্মঘাতী গোল, পয়েন্ট হারালো লিভারপুল
ইসাকের জোড়া গোলে লিভারপুল এখন পাঁচে
শেষ মুহূর্তের গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়, দুইবার এগিয়েও হারলো লিভারপুল
সর্বশেষ খবর
২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন
৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ
৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ
১৯ বছর পর মার্সিসাইড ডার্বিতে আত্মঘাতী গোল, পয়েন্ট হারালো লিভারপুল
১৯ বছর পর মার্সিসাইড ডার্বিতে আত্মঘাতী গোল, পয়েন্ট হারালো লিভারপুল
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক রিমান্ডে 
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী-দুই শ্যালক রিমান্ডে 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে