দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

সংকটের মধ্যে সুসংবাদ হলো, নতুন দুটি এলএনজি কার্গো বাংলাদেশে এসে পৌঁছেছে। একইসঙ্গে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্ন হওয়া এলএনজি সরবরাহও কিছুটা বেড়েছে সরবরাহ। আজ শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) হিসাবে ৯১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে; যা গতকাল বৃহস্পতিবার কমে সাড়ে ৬শ মিলিয়ন ঘনফুটে নেমে গিয়েছিল।  

নতুন আসা কার্গো দুইটির মধ্যে একটি ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জিসের মাধ্যমে কেনা এলএনজি, যা শুক্রবার চট্টগ্রামের মহেশখালীতে সামিট টার্মিনালে পৌঁছে জাহাজ থেকে টার্মিনালে স্থানান্তর শুরু হয়েছে। অন্যটি অস্ট্রেলিয়া থেকে আনা এলএনজি, যা অ্যারোমকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে সামিট টার্মিনালে এলএনজি ক্যারিয়ার ‘প্যাসিফিক সাকসেস’-এর সব লাইন ফাস্ট করা হয়। এরপর জাহাজ থেকে টার্মিনাল এলএনজি স্থানান্তর শুরু হয়। কার্গোটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে, যা টোটালএনার্জিসের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে এক্সিলারেট টার্মিনালে এলএনজি ক্যারিয়ার ‘ফেরোল নুটসেন’-এর স্থানান্তর শুরু হয়। অস্ট্রেলিয়া থেকে উৎসারিত এই কার্গো অ্যারোমকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা হয়েছে।

এদিন দুপুর ২টার তথ্য অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ১ হাজার ৬০৭ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস (আরএলএনজি) সরবরাহ ছিল ৯১৮ মিলিয়ন ঘনফুট।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
কী কারণে আবার গ্যাসের চাপ কমেছে জানালেন প্রতিমন্ত্রী
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান
সর্বশেষ খবর
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
দুঃখ প্রকাশ করলেন তপু
দুঃখ প্রকাশ করলেন তপু
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ