গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪

গ্যাস সংকটের মধ্যে আমদানি করা এলএনজি সরবরাহে নতুন করে ধাক্কা লেগেছে। কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২ হাজার ৩০১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে দেশীয় গ্যাস ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৬৮৬ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার এলএনজি সরবরাহ ছিল ৯৮২ মিলিয়ন ঘনফুট। এর আগে ২১ সেপ্টেম্বর ছিল ১ হাজার ১ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ তিন দিনের ব্যবধানে এলএনজি সরবরাহ কমেছে ৩১৫ মিলিয়ন ঘনফুট।

প্রসঙ্গত, দেশে প্রতিদিন মোট গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বৃহস্পতিবার সন্ধ্যার হিসাবে সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪৯৯ মিলিয়ন ঘনফুট।

গ্যাসের সরবরাহ ঘাটতির কারণে আগে থেকেই ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা প্রয়োজনের সময় পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। গ্যাসের চাপ কম থাকায় রান্নায় ভোগান্তির পাশাপাশি শিল্পকারখানায় উৎপাদন ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। এর মধ্যে এলএনজি সরবরাহ আরও কমে যাওয়ায় চলমান সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে পারে। গ্যাসের চাপ কম থাকায় বিভিন্ন এলাকায় স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে।

পেট্রোবাংলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখিত। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

/এসএনএস/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল: মুখ্য সচিব
সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ বেড়েছে
সর্বশেষ খবর
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
বুকারজয়ী এম. জন হ্যারিসনের বিশেষ সাক্ষাৎকার
বুকারজয়ী এম. জন হ্যারিসনের বিশেষ সাক্ষাৎকার
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’