সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৫৫

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও এলএনজি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির কার্যক্রম চালু হয়। বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শনিবার (৭ নভেম্বর) পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে দুপুর ১টা থেকে রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। বর্তমানে দুটি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলার শনিবার দুপুর ২টার তথ্য অনুযায়ী, দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ৪০৮ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৮৪ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৮২৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ হচ্ছে।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সামিটের এলএনজি টার্মিনাল বুধবার (৪ নভেম্বর) বন্ধ করা হয়। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ৪ নভেম্বর সকাল ৮টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৪০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৬৬ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৯৭৪ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হয়। একই দিনে বন্ধ হয়ে যাবার পর সকাল ১০টায় মোট সরবরাহ কমে দাঁড়ায় ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুটে। এ সময় দেশীয় গ্যাস সরবরাহ ছিল ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি সরবরাহ ৫১৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ দুই ঘণ্টার ব্যবধানে মোট সরবরাহ কমে ৪৬১ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা এর আগে জানিয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনঃগ্যাসীকরণ বন্ধ থাকবে। ফলে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের অবদান ৪ শতাংশ: দীর্ঘমেয়াদে কার্যকর কতটা
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
এবার বাড়লো বিমানের তেলের দাম, চার মাসে চার দফা
সর্বশেষ খবর
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়া ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়া ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় নামিয়ে দিলো বক্তাকে
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় নামিয়ে দিলো বক্তাকে
সাউথইস্ট ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা
সাউথইস্ট ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?