রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ১৭:০৯ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৭:০৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। শনিবার (৭ নভেম্বর) বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

এসব এলাকায় যাদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

যেসব এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে

মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার কথা রয়েছে। এ কারণে বিকেলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে।

অন্যদিকে, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম পুলিশের মহাসমাবেশ। প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশের অংশগ্রহণে এ সমাবেশ ঘিরে বাণিজ্য মেলার মাঠ, তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যান চলাচল বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল দিতে হবে না
রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 
সর্বশেষ খবর
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়া ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়া ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?