বিএনপির কর্মীকে যুবলীগ সদস্য দেখিয়ে আসামি করেছে পুলিশ, নেতারা বলছেন গ্রুপিং

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ২২:০২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২২:০২

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়ে নেতৃত্বও দিয়েছেন। অথচ সেই বিএনপি কর্মীকেই ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ নম্বর আসামি করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

মামলার আসামি সোহাগ হোসেন (৩০) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীপাড়া গ্রামের হকার ওমর ফারুক কুটির ছেলে। তিনি এলাকায় ব্যাটারির ব্যবসা করেন।

বিএনপি নেতাকর্মী ও সোহাগের দাবি, ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে দলীয় মিছিল ও সমাবেশে সামনের সারিতে থাকেন। এমনকি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ভিডিওও রয়েছে বলে দাবি করেন তিনি। তবে সম্প্রতি একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে উল্লেখ করে তাকে আসামি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৯ নভেম্বর নাশকতার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করে এবং সরকারবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ধারায় মামলা করেন। ওই মামলায় সোহাগকে ৩ নম্বর আসামি করা হয়।

সোহাগ হোসেন বলেন, ‘আমি ব্যাটারির ব্যবসা করি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছি। অথচ আমাকে ওয়ার্ড যুবলীগের সদস্য দেখিয়ে সন্ত্রাসবিরোধী মামলার ৩ নম্বর আসামি করেছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে গরিব-অসহায় মানুষকে সহযোগিতা করেছি। অথচ আমাকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে মামলায় জড়ানো হয়েছে।’

সোহাগের অভিযোগ, নদীপাড়া এলাকার বিএনপির কিছু নেতাকর্মী অনৈতিক সুবিধা না পেয়ে তাকে এ মামলায় আসামি করেছেন।

এ বিষয়ে বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও আড়পাড়া নদীপাড়া গ্রামের বিএনপি নেতা মিরু খাঁ বলেন, ‘বিএনপি কর্মী সোহাগ হোসেনের নামে নাশকতার মামলা হয়েছে বলে সে আমাকে জানিয়েছে। বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলেছি। সমাধান হয়ে যাবে।’

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। এলাকায় গ্রুপিং রয়েছে। উভয় পক্ষ আমার কাছে আসার কথা রয়েছে। তারা এলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

সোহাগ হোসেনকে ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘মামলার এজাহার দেখে যাচাই করে ব্যবস্থা নেবো।’

/এএম/ 
সম্পর্কিত
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
সর্বশেষ খবর
দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২
দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ