পুঁজিবাজারের জন্য সোনালী ব্যাংকের ২০০ কোটি টাকার তহবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ২০:৪৪আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:৪৫

সোনালী ব্যাংক

পুঁজিবাজারকে চাঙা করতে ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলারের আলোকে সোনালী ব্যাংক তার নিজস্ব তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এই ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। এতে সামগ্রিকভাবে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি পাবে। এতে বিনিয়োগকারীদের আস্থা দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। গত রবিবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে পুঁজিবাজার চাঙা করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতিসহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, এখন থেকে যেকোনও ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করতে পারবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী