মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ০১:০৫আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৯

লে হাভ্রের বিপক্ষে শনিবার জিতলেই চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু ড্র করে তাদের অপেক্ষা আরও বেড়ে যায়। ২৪ ঘণ্টা না যেতেই তারা চ্যাম্পিয়ন হওয়ার সুখবর পেলো। কারণ মোনাকো হেরে গেছে। রবিবার লিগ ওয়ানে ৯ ম্যাচে প্রথম হার তারা হেরেছে লিওঁর কাছে। 

৩১ ম্যাচে ৭০ পয়েন্ট পিএসজির। ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। শেষ তিন ম্যাচে তারা জিতলেও প্যারিস ক্লাবকে টপকাতে পারবে না।

মোনাকো প্রথম মিনিটে এগিয়ে যায় উইসাম বেন ইয়েডারের গোলে। এরপর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে তাদের পেছনে ফেলে লিওঁ।

২২ মিনিটে অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে সমতা ফেরান। সাইদ বেনরাহমা ২৬ মিনিটে গোল করে মোনাকোকে এগিয়ে রাখেন। 

বিরতির পর ইয়েডার ৬০ মিনিটে গোল করে সমতা ফিরিয়েছিল। তবে খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে মালিক ফোফানার গোলে হার মানে তারা।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি পিএসজির সামনে। আগামী বুধবার তারা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে খেলবে। আর ২৬ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওঁ।

এনিয়ে টানা তৃতীয় মৌসুম এবং সব মিলিয়ে ১২তম লিগ ওয়ান ট্রফি ঘরে তুললো পিএসজি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের