ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডির পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৯:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:৪৬

কাজী ছানাউল হক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক। বুধবার (২১ অক্টোবর) ডিএসই’র পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়। আগামী ৮ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ডিএসই’র সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। ডিএসইর পর্ষদের সদস্যরা তাকে রাখার জন্য করে পদত্যাগপত্র তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু অসুস্থতাজনিত কারণ ও পরিবারের সদস্যদের চাপে ছানাউল হক পদত্যাগের বিষয়ে অনড় থাকেন।
এ প্রসঙ্গে ডিএসইর একজন পরিচালক বলেন, কিছুদিন আগে কাজী ছানাউল হক সিঁড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। হাত ও পায়ে আঘাত পান। এরপর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। আমরা তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করি। তবে তিনি জানান, তার তিন মেয়ে ও পরিবার চাপ নিয়ে কাজ না করার পরামর্শ দেন। যেহেতু তার পরিবার চাচ্ছে তিনি ডিএসইর এমডির পদ ছেড়ে দিক, এ কারণে আজ আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।
তিনি আরও জানান, এখন নিয়ম অনুযায়ী আমরা দেশে ও দেশের বাইরে থেকে নতুন এমডি খুঁজবো। আগামী ৮ জানুয়ারির আগে ডায়নামিক, তরুণ ও শেয়ার বাজার পরিচালনায় দক্ষ এমন কাউকে পেলে তাকে এমডি হিসেবে নিয়োগ দিবে ডিএসইসি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম