৩০ শতাংশ শেয়ার ধারণে আরও এক মাস সময় পেলেন পরিচালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৬:৫০

বিএসইসি পুঁজি বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আরও এক মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাব রুল (২) এবং রুল ৪ মতে, কোম্পানির বিদ্যমান উদ্যোক্তা পরিচালক ও প্রস্তাবিত পরিচালকদের কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।
এর আগে প্রতিটি কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ২৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে এ সময় শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি কোম্পানি সময় বাড়ানোর জন্য আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে আরও এক মাস সময় বাড়ালো বিএসইসি।
এর আগে গত ২০ সেপ্টেম্বরে দুই শতাংশের কম শেয়ার ধারণ করায় ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে বিএসইসি। এই ১৭ পরিচালকের পদ ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে পূরণ করতে বলা হয়েছে। দুই শতাংশ বা তার বেশি শেয়ার আছে-এমন শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি