২৮ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৫:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৪৮

সরকারের বিধিনিষেধ আরোপের সময়সীমা  আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশের পুঁজিবাজার খোলা থাকবে। এ সময় ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে চলবে লেনদেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) এ বিষয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিধিনিষেধের সময় ব্যাংকিং কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। এ সময় বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার নিয়ম অনুযায়ী চালু থাকবে। তবে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেন হবে। বর্তমানে বিধিনিষেধে চলমান নিয়ম, অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। এটি অব্যাহত থাকবে।’

চলমান বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যাংক। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হচ্ছে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকে দুপুর আড়াইটা পর্যন্ত।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলার কথা বলা হয়। সোমবার (২০ এপ্রিল) আইডিআরএ’র নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতারের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম