শেয়ার বাজার নিয়ে গুজব, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ২০:৩২আপডেট : ২৪ মে ২০২১, ২১:০৯

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার নিয়ে গুজব রটনাকারী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি সোমবার (২৪ মে) এই কমিটি গঠন করেছে।

চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির পরিচালক রাজীব আহমেদকে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে কিছু ব্যক্তি  শেয়ার বাজার নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। কেউ কেউ নানা নামে গ্রুপ খুলে সেখানে শেয়ারের দাম নিয়ে নানা ধরনের প্রচার চালাচ্ছেন, সিকিউরিটিজ আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

কমিটি গঠন সংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিংকড-ইন, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থে এ ধরনের গুজব ছড়ানোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। তাই জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

কমিটির অন্য সদস্যরা হলেন— শেয়ার ও বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড-সিডিবিএল’র অ্যাপ্লিকেশন সাপোর্টের প্রধান মঈনুল হক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক আবু নুর মোহাম্মদ হাসানুল করিম ও সার্ভিল্যান্স বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

এর আগে গত সেপ্টেম্বরে শেয়ার বাজার নিয়ে গুজব রটনাকারী ‘ডিসিশন মেকার’ নামের একটি ফেসবুক পেজ বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানিয়েছিল বিএসইসি। এ ছাড়া একাধিক ব্যক্তি ও গ্রুপের বিরুদ্ধে বিটিআরসিতে অভিযোগ জানানো হয়। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার নিয়ে নানা গুজব ছড়ানো অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম  বলেন, ‘সিকিউরিটিজ আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বাজার নিয়ে যেকোনও ধরনের গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এর আগেও আমরা একাধিক ফেসবুক পেজ ও ব্যক্তির বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছি। এবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, সুনির্দিষ্টভাবে যেসব ব্যক্তি ও গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের