পুঁজিবাজারে লেনদেন এক ঘণ্টা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২১:১৭আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:১৭

ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের পর পুঁজিবাজারেও লেনদেনের সময়  এক ঘণ্টা বাড়ছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে প্রতিদিন ( কার্যদিবস) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। এছাড়া আগামী রবিবার (১১ জুলাই) শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে লেনদেনের নতুন এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি  নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ‘ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে আমরাও লেনদেনের সময় পরিবর্তন করেছি। নতুন নিয়ম অনুসারে লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত।’

বিএসইসির তথ্য মতে, করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউন চলাকালে নতুন সময়সূচিতে লেনদেন হবে। বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হচ্ছে। ফলে আগামীকাল বুধবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) জারি করা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম