পুঁজিবাজারের ‘অস্বাভাবিক ভবিষ্যৎ’ নিয়ে আশাবাদী বিএসইসি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৫১

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আমাদের পুঁজিবাজার নিয়ে খুবই আশাবাদী বলে জানিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহযোগিতায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, দেশের বাইরেও আমাদের পুঁজিবাজারকে উপস্থাপন করার প্রয়োজনীয়তা রয়েছে। পুঁজিবাজারের একটি অস্বাভাবিক ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। আমি ‘অস্বাভাবিক’ কথাটি ইচ্ছে করেই বলেছি।’

‘অস্বাভাবিক ভবিষ্যতের’ ব্যাখ্যায় কমিশনার বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হলে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের জন্য বিআইসিএম আছে, বিএএসএম আছে। এ ছাড়া ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন আছে। দুটি স্টক এক্সচেঞ্জ আছে। তাদের ট্রেনিং রিসোর্স পারসন আছে। তাদের দিয়ে আমরা ভালো ভালো কাজ করবো।’

সিএমজেএফ সভাপতি হাসান ইমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারসহ অন্যান্যরা।

/জিএম/এফএ/
সম্পর্কিত
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের