আবারও বেঁধে দেওয়া হলো দরপতনের সর্বনিম্ন সীমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৯:০৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:০৬

শেয়ার বাজারের চলমান দরপতন ঠেকাতে আবারও ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) বেঁধে দিলো নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। যা আগামী রবিবার (৩১ জুলাই) থেকে কার্যকর হবে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়, চলমান ক্ষতি থেকে বিনিয়োগকারীদের রক্ষায় নতুন করে করে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস আরোপ করা হলো। ফ্লোর প্রাইসের দর নির্ধারণ করা হবে সর্বশেষ ৫ দিনের ক্লোজিং প্রাইসের ওপর ভিত্তি করে।

ফলে রবিবার থেকে সিকিউরিটিজের দর স্বাভাবিক হারে ওঠানামা করতে পারবে। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। কোম্পানির বোনাস শেয়ার বা রাইট শেয়ারের কারণে ফ্লোর প্রাইসে থাকা সিকিউরিটিজের দর সমন্বয় হবে।

এদিকে নতুন শেয়ারের ক্ষেত্রে প্রথম দিনের লেনদেনের ক্লোজিং প্রাইসকে ফ্লোর প্রাইস হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ২০২০ সালে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছিল। সে সময় করোনা ইস্যুতে পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছিল। এরপর তিন ধাপে বর্তমান কমিশন ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল।

প্রথম দফায় ২০২১ সালের ৭ এপ্রিল ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেয় কমিশন। পরে ওই বছরের ৩ জুন ফ্লোর প্রাইসে থাকা বাকি ৩০ কোম্পানি থেকে নির্দেশনাটি তুলে নেয় বিএসইসি। তৃতীয় ধাপে এসে ১৭ জুন পুঁজিবাজার থেকে পুরোপুরি দরপতনের সর্বনিম্ন সীমা তুলে দেওয়া হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি