ডিএসইতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে এ এফ নেসারউদ্দিন ও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আমলে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা সরে যাওয়ার ডিএসইতে শূন্যপদ তৈরি হয়েছিল। 

গত ১ সেপ্টেম্বর বিএসইসির জরুরি কমিশন সভায় সাত জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তাদের মধ্যে দুজন দায়িত্ব গ্রহণে অপারগতা জানান। তাদের স্থলেই নতুন নিয়োগ দিলো নিয়ন্ত্রক সংস্থাটি। এরফলে ডিএসই বোর্ড এখন পূর্ণ হলো।

এর আগে স্বতন্ত্র পরিচালক হন, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ।

মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম ও বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ইসহাক মিয়াও স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পান।

আর দায়িত্ব নিতে অপরাগত জানান ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান এবং গবেষণা প্রতিষ্ঠান সিরডাপের পরিচালক (গবেষণা) হেলালউদ্দিন।

/ইউএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম