ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরে ঊর্ধ্বগতি, লেনদেন ১১১০ কোটি টাকা ছাড়িয়েছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জুন ২০২৬, ২২:১৬আপডেট : ২৫ জুন ২০২৬, ২২:১৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। 

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইতে ২ লাখ ৪৫ হাজার ৮১৪টি লেনদেনের মাধ্যমে ৩৯৫টি কোম্পানির  মোট ৩৩ কোটি ১১ লাখ ৩ হাজার ৭৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৩৮৯ টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭৩টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিলো।

ডিএসইতে আজ দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। বাজারের অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ দশমিক ১৫ পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, ন্যাশনাল ফিডস, এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, মালেক স্পিনিং, বিডি থাই, এনসিসি ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে—প্রগতি ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আরামিট লিমিটেড, ন্যাশনাল ফিডস, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি থাই, মালেক স্পিনিং, ভিএফএস থ্রেড ডাইং এবং সিলকো ফার্মা।

অন্যদিকে দর পতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো ফার্মা, ইন্ট্রাকো লিজিং, প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, প্রাইম ফাইন্যান্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জিএসপি ফাইন্যান্স।

ক্যাটাগরিভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০০টি কোম্পানির মধ্যে ১৪১টির দর বেড়েছে, ৩৩টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরির ৭৫টি কোম্পানির মধ্যে ৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ৮টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে ‘জেড’ ক্যাটাগরির ১২০টি কোম্পানির মধ্যে ৬৬টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ১৩টির ইউনিটদর বৃদ্ধি পেয়েছে, ৫টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৩টি বন্ডের মধ্যে ১টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে।

এদিকে সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৭টি ইস্যুর মধ্যে ২টির দর বৃদ্ধি পেলেও ৫টির দর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির ফলে দিনের লেনদেনে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
শেয়ারবাজারে আস্থা ফেরাতে আসছে নতুন আইন, খসড়ায় যা আছে
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পেছালো
শেয়ার বাজারে কারসাজি: কীভাবে কাজ করে ‘অদৃশ্য সিন্ডিকেট’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ