এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:৫৯

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসি’র ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে অধ্যাদেশ জারি করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসি’র ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। খুব সহসাই এটি জারি করা হবে।’

পরীক্ষার ফল প্রকাশ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জেএসসি ও এসএসসির বিষয়ের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। কোন কোন বিষয় সমন্বয় করা হবে সে ব্যাপারে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। ফলাফলে যদি কোনও শিক্ষার্থী সংক্ষুব্ধ হন তাহলে তারা বোর্ডে আবেদন করতে পারবেন। আমি আশা করি সংক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটবে না।’

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়।

মতবিনিময়কালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বক্তব্য রাখেন। ভার্চুয়াল এ বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশ নেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। সে লক্ষ্যে নম্বর নির্ধারণের পলিসি ও প্রস্তাবনা তৈরি করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। এটি চূড়ান্ত করার পর মন্ত্রণালয়ের নির্দেশে ফল প্রকাশ করবে দেশের শিক্ষা বোর্ডগুলো।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন—ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়া হবে। ডিসেম্বরের শেষ দিনে হলেও ফল প্রকাশ করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন- 

এসএসসি জুন ও এইচএসসি জুলাই নাগাদ

এইচএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর!

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী