আয়শা খানম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ০৯:০৩আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১১:৪৭
image

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ফজরের আজানের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের ছাত্র আন্দোলনসহ সব প্রগতিশীল আন্দোলনের সংগঠক,  বিশিষ্ট  নারীনেত্রী  আয়শা খানম আজ ভোরে প্রয়াত হয়েছেন।

সকাল সাড়ে ৮টায় তার মরদেহ মহিলা পরিষদ অফিসে নেওয়া হয়েছে বলে জানা গেছে।।

প্রাতিষ্ঠানিকভাবে দীর্ঘ নারীবাদী লড়াইয়ে তিনি ছিলেন অগ্রণী। সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন প্রশ্নে তিনি ছিলেন সোচ্চার। আয়েশা খানম বিশ্বাস করতেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। নারীকে পেছন থেকে টেনে না ধরলে সে নিজ দক্ষতায় সব জায়গায় তার পদচারণা নিশ্চিত করতে পারে।

আয়শা খানম আমৃত্যু বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নারীর অধিকার আদায়ে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন তিনি।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার