দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ১৬:২৮আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৬:৪৯

ভারতের ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার পর উল্টে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা একটি মদের দোকানের দুই কর্মচারী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে সান্দি সরকারি মদের দোকানের ওই দুই কর্মচারী কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বলোদাবাজার যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিহতরা হলেন খোরসিনালার বাসিন্দা সত্যপ্রকাশ সোনওয়ানি (৩৪) এবং সোনপুরি গ্রামের বাসিন্দা গোপী কিষাণ আদিল (২৫)।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে এত জোরে ধাক্কা দেয় যে, উল্টে যাওয়ার আগে দুই আরোহীসহ বাইকটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুই জনই গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে পালারির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালারি থানা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
ইরান-যুক্তরাষ্ট্রের সংলাপ ফেরাতে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন