ব্যর্থ হলে ইসিকে দায়িত্ব ছাড়তে বললেন চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ০৯:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৯:৩৭

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘ভঙ্গুর নির্বাচন কমিশনের উদ্দেশে বলছি, সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন।’ শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে একথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। ২০১৮ সালের ডিসেম্বরে ভোট কারচুপির এক মহোৎসবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার সব অভ্যন্তরীণ নির্বাচনেও তার পুনারাবৃত্তি চালাচ্ছে। কিন্তু ক্ষমতাসীনদের জেনে রাখা উচিত, এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই বিপ্লবকামী। অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হলে এর সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন,  দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা-নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃতরূপে উপস্থাপনের মাধ্যমে তরুণদের ইসলামের বিপরীতে দাঁড় করাতে চেষ্টা চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা বাতিলের মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি ধর্মহীন জাতি গঠনের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাস, মাদক ও ধর্ষণের মত ঘৃণ্য অপরাধগুলোও দিনদিন বেড়ে চলেছে। জাতির এ ক্রান্তিলগ্নে সত্যের নকীবের ভূমিকা পালন করছে ইশা ছাত্র আন্দোলন।

সম্মেলনের চরমোনাই পীর তার বক্তব্য শেষে ২০২১ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ঘোষিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল করীম আকরাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীন।

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন