জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২০

নিউ ইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন অপেরা বা মেট-এর মঞ্চে দাঁড়াতে হলে অডিশন দেওয়া বাধ্যতামূলক, এমনকি তা যদি কোনও সাপও হয়! মোৎসার্টের ক্লাসিক অপেরার নতুন সংস্করণে সামান্য সময়ের জন্য কেন্দ্রীয় মঞ্চে দেখা যাবে এক রাজকীয় সাপকে, আর সেই বিশেষ চরিত্রের জন্যই সম্প্রতি আয়োজন করা হয়েছিল এই অনন্য অডিশনের।

৫০ দশকের কনি আইল্যান্ডের প্রেক্ষাপটে নির্মিত মোৎসার্টের বিখ্যাত কোসি ফ্যান টুত্তে অপেরায় সাপের রূপকারের চরিত্রে অভিনয় করছেন জোয়ি জিগফেল্ড। তিনিই ছিলেন বিচারক। অডিশনে প্রতিটি সাপকে হাতে নিয়ে, জড়িয়ে ধরে এবং আলোর নিচে মাথার ওপর তুলে ধরে পরীক্ষা করেন জিগফেল্ড। উদ্দেশ্য ছিল একটাই-মঞ্চের এত মানুষ ও ভিড়ের মাঝে সাপটি কতটা শান্ত ও স্বাচ্ছন্দ্য বোধ করে তা নিশ্চিত হওয়া।

কঠিন এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে প্রিন্সেস নামের এক বৃহদাকারের বোয়া কনস্ট্রিকটর সাপ। এর হলুদ-পীচ রঙের আকর্ষণীয় গায়ের রঙ এবং সুবিশাল আকৃতি মেটের বড় মঞ্চে দর্শকদের নজর কাড়তে সবচেয়ে উপযোগী বলে বিবেচিত হয়েছে। আপাতত মহড়ায় প্রিন্সেসকেই প্রথম পছন্দ হিসেবে রাখা হচ্ছে। জরুরি প্রয়োজনে বিকল্প হিসেবে নালা নামের কিছুটা ছোট আকৃতির আরেকটি বাদামী বোয়া কনস্ট্রিকটরকে প্রস্তুত রাখা হয়েছে।

জিগফেল্ড নিজেও একসময় কনি আইল্যান্ডে দিনে আটটি করে সাপের শো-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার মতে, অপেরা হাউস আর মেলাপ্রাঙ্গণের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই, উভয় জায়গাতেই সাপ দেখে দর্শকরা একই সাথে রোমাঞ্চ ও ভয়ে শিউরে ওঠে। অল টেম এনিম্যালস নামের একটি প্রতিষ্ঠানের প্রধান ন্যান্সি নভোগ্রেডের মাধ্যমে এই সাপগুলোকে অডিশনে আনা হয়, যারা দীর্ঘ দিন ধরে মেট অপেরাকে নাটকের প্রয়োজনে বিভিন্ন জীবজন্তু সরবরাহ করে আসছে।

সূত্র: এপি 

/এসএইচএম/
সম্পর্কিত
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
বিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন