‘আমাকে খুন করা যায় কিন্তু আমার মাথা নত করা যায় না’

উদিসা ইসলাম
০৩ জানুয়ারি ২০২১, ০৮:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৩ জানুয়ারির ঘটনা।)

1

১৯৭৩ সালের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটুয়াখালী জেলার নতুন মহকুমা শহর বরগুনায় আয়োজিত বিশাল জনসভায় বক্তৃতা দেন। এসময় তিনি দেশবাসীকে বিদেশি চক্রান্ত সম্পর্কে সতর্ক করে দেন। তিনি বলেন, তারা জানে যে বাংলাদেশের জনগণ আমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষের নিকট আমাকে ছোট করতে পারবে না। তারা জানে আমাকে খুন করা যায় কিন্তু আমার মাথা নত করা যায় না। তাই তারা দুনিয়ার কাছে আমার মুখ ছোট করতে চায়, যাতে বাংলাদেশকে কোনও দেশ সাহায্য না করে। সে জন্যই এই ষড়যন্ত্র চলছে।

বিদেশি সাহায্যের ষড়যন্ত্র করে লাভ হবে না

পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বিদেশি শক্তির সাহায্য নিয়ে ষড়যন্ত্র করে বাংলার মাটিতে কোনও অসুবিধা করা যাবে না। সাড়ে সাত কোটি মানুষ আমার পেছনে আছে। নির্বাচনের আগে ছলে-বলে-কৌশলে কেউ গোলমালের চেষ্টা করলে তাদের সাথে মোকাবেলা করা হবে। আমাকে খুব সহজ মনে করা ঠিক হবে না। বাংলার মাটিতে খেলা চলছে। খেলা কিভাবে বন্ধ করতে হয় জনগণ সেটা জানতে পারবেন।

2

মুজিবুর রহমান জনতাকে লক্ষ্য করে স্বাধীনতা সংগ্রামের মতো আবার তারা দেশকে রক্ষার জন্য তার পাশে দাঁড়াবেন কিনা জানতে চাইলে উদ্বেলিত জনসমুদ্র দুই হাত তুলে বঙ্গবন্ধুর পাশে থাকবেন বলে সম্মতি জানান। বঙ্গবন্ধু বলেন, আমি সোনার বাংলা গড়তে চাই। প্রয়োজন হলে দেশরক্ষার জন্য আমি আবার জনগণকে ডাক দেবো। জনগণ আমাকে ভালবাসে। আমিও জনগণকে ভালোবাসি। এ ভালোবাসায় কৃত্রিমতা নেই। বঙ্গবন্ধুর জনগণের উদ্দেশে বলেন, আপনারা এদের খতম করুন আমার সরকার আপনাদের সঙ্গে আছে।

দুর্নীতিবাজ-দুষ্কৃতিকারীদের কোনও জায়গা নেই

দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ঘুষখোর, আমলা ও সমাজবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বঙ্গবন্ধু বলেন, এদের প্রতি আমার কোনও দয়া-মায়া নাই। আমি এদের প্রতি ক্ষমাহীন। বাংলার মাটি হতে এদেরকে চিরদিনের জন্য নির্মূল করতে না পারলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না। বাংলাদেশের কোনও উন্নতি হবে না। বঙ্গবন্ধু সরকারি কর্মচারী ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি মাতৃভূমিকে ভালোবাসেন তাহলে সাত কোটি মানুষের মুখের দিকে চেয়ে ঘুষ দুর্নীতি ও সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করুন।

3

৩২ নম্বরের বাসার সামনে বোমা

১৯৭৩ সালের এইদিনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুটি তাজা হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা পুলিশ তাকে আটক করে। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, আটক ব্যক্তি চট্টগ্রাম জেলা ফটিকছড়ি থানার আব্দুর রহমান বলে পরিচয় দিয়েছে।

/এমআর/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা