সৌরভ গাঙ্গুলীর তিনটি ব্লক ধরা পড়েছে

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২১, ১০:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১০:৫৫

শনিবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সর্বশেষ তথ্যে জানা গেছে, সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতির হৃদপিণ্ডে তিনটি ধমনীতে ব্লক রয়েছে। যার মধ্যে ডান দিকের ধমনীতেই ব্লক ৯০ শতাংশ। বাকি দুটিতে প্রায় ৭০ শতাংশ ব্লক রয়েছে।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, শনিবারই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। তার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ডও। তারা জানিয়েছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির পর সৌরভের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সৌরভের মেডিক্যাল বোর্ডের প্রধান সরোজ মণ্ডল বলেছেন, ‘অ্যাঞ্জিওপ্লাস্টির পর সৌরভ স্থিতিশীল অবস্থাতে আছেন। ঘরে জিম করতে গিয়েই তার কার্ডিয়াক সমস্যাটি ধরা পড়েছে।’

সাধারণত ধূমপান, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ডায়বেটিস, ঘুম কম হওয়া ও বেশি স্ট্রেসের কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু সৌরভ নিয়ন্ত্রিত জীবন যাপনের পরেও এভাবে হৃদরোগে আক্রান্ত কেন হলেন? এমন প্রশ্নের জবাবে তার চিকিৎসকেরা বলেছেন, বিষয়টি অবশ্যই ভাববার। তবে তারা বলেছেন, পারিবারিকভাবে হৃদরোগ সমস্যার ইতিহাস ও স্ট্রেসের কারণেও এমনটি হতে পারে।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
‘ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে’, জবাবে যা বললেন স্কালোনি
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
নরওয়ের বিপক্ষেও নেই রাফিনহা
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন, ঘুচলো ১৬ বছরের আক্ষেপ
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির