যুক্তরাজ্যে ফের লকডাউন ঘোষণা

লন্ডন প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২১, ০৯:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১০:০৬

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেন। এ সময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

যুক্তরাজ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হলো। সোমবার মধ্যরাত থেকে আগামী মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। এর আওতায় স্কুল, কলেজ, খুব জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে বা অবস্থান করতে পারবেন না। বিয়েতে মাত্র ছয় জন লোক ও জানাজার নামাজে ৩০ জন উপস্থিত হতে পারবেন।

মসজিদ খোলা থাকবে। তবে দুই মিটার দূরত্ব রাখা ও মাস্ক পরার বাধ্যবাধকতা পালন করতে হবে। যারা লকডাউনের নীতি ভঙ্গ করবে তাদের প্রথম দফায় ২০০ পাউণ্ড জরিমান করবে পুলিশ। পরে আবারও একই অপরাধ করলে ছয় হাজার ৪০০ পাউণ্ড জরিমানা করা হবে। বড় সমাবেশের জন্য ১০ হাজার পাউণ্ড জরিমানা করা হতে পারে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইউরোপে তীব্র গরমেও এসি ব্যবহার নিয়ে রাজনৈতিক যুদ্ধ
রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ: ফ্রান্সে ১ হাজার মৃত্যু, আরও বাড়ার শঙ্কা
সর্বশেষ খবর
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
শুরুতেই জাপানের বিপক্ষে গোল হজম করেছে ব্রাজিল 
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
ঢাকা মেডিক্যাল ঘুরে আবার মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি ‘সুকুক’ ইস্যু 
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু