‘বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে, রাজধানী ছেড়ে দিলে সমস্যা হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ১৮:৫৮আপডেট : ১০ মে ২০২৪, ১৯:০০

আন্দোলন ও নির্বাচন ‘ঠেকাতে ব্যর্থ’ বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যাও হতে পারে। এ কারণে আমাদের থাকতে হয়।’

শুক্রবার (১০ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি মাঠে না থাকি, তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপির সমাবেশ মানেই নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর নির্যাতন, হাসপাতালে হামলা। এটা ২৮ অক্টোবর লক্ষ্য করেছি। আন্দোলন করেছে, আমরা নাকি পালানোর পথ পাবো না। আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলিগলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। পালায় বিএনপি।’

একই দিন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ করার বিষয়ে তিনি বলেন, ‘অনেকে বলেন আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজ কিন্তু আমরা কোনও সমাবেশ করিনি। সমাবেশ আমরা করবো, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। সমাবেশ থেকে পাল্টাপাল্টি মারামারি, সংঘর্ষ হয়নি। আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, আমরা সেভাবেই শুরু ও শেষ করেছি।’

শনিবার (১১ মে) মোহাম্মদপুরে আওয়ামী লীগ শান্তি উন্নয়ন সমাবেশ করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সমাবেশটি বিকাল সাড়ে ৩টা শুরু হবে বলেও জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা ছাড়া পাচ্ছেন। দেশের আদালত, বিচার বিভাগ স্বাধীন বলে সেটা সম্ভব হচ্ছে। নৈরাজ্য করে বিএনপি একটা শিক্ষা পেয়েছে। আবার নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা করলে এবার ডাবল শিক্ষা পাবে। আমরা বসে নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়বো।’

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, মির্জা আজম, আফজাল হোসেন, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান