ইউনিয়ন পরিষদের কক্ষে জুয়া, ইউপি সদস্যসহ আটক ৪

পঞ্চগড় প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৬:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৬:৩০

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের কক্ষে জুয়া খেলার অপরাধে ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দ্বিতীয় তলার একটি কক্ষ হতে ওই চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় পুলিশ ১৩ হাজার ৪৮০ টাকা, বিস্কুট, তাস ও মোবাইল ফোন জব্দ করেছে।

আটকরা হলো- ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ (৫১), ঝাকুয়াকালি গ্রামের বাচ্চু মিঞার ছেলে আব্দুর রশিদ (৪০), সিতাগ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে আবু হোসেন (৪৫) এবং তফিজুল ইসলামের ছেলে জাহেদুল হক (৩৫)।

পুলিশ জানায়, ইউপি কার্যালয়ের দ্বিতীয় তলায় ইউপি সদস্য হামিদ জুয়ারিদের নিয়ে জুয়া খেলছিল। চেয়ারম্যান এই বিষয়টি জানতে পেরে ওই কক্ষে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল ইমরানসহ আশপাশের শতাধিক লোকজন সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে ইউপি কার্যালয়ে হট্টগোল শুরু হয়। রাত ১টার দিকে ওই কক্ষ হতে পুলিশ ইউপি সদস্য আব্দুল হামিদসহ চার জুয়াড়িকে আটক করে।

পঞ্চগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল হক জানান, জুয়া খেলার সংবাদ পেয়ে ওই কক্ষে তালা লাগিয়ে দেওয়ার নির্দেশ দেই। পরে আমি পঞ্চগড় থানা পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের আটক করে।

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমবাপ্পে কতটা ফিট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন?
এমবাপ্পে কতটা ফিট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন?
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
শেকড়ের টানে দেশে ফেরার আগে বাংলার লোকগানে মাতলেন সানজয়
হরমুজের অভিভাবক ইরানই: ট্রাম্পের হুমকির জবাবে আরাঘচি
হরমুজের অভিভাবক ইরানই: ট্রাম্পের হুমকির জবাবে আরাঘচি
টানা দ্বিতীয় দিনেও কমলো স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা
টানা দ্বিতীয় দিনেও কমলো স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান