যানজট, ভোগান্তিতে নগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১২:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৩:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকায় ওই সব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে অফিসগামী মানুষ পড়ে ভোগান্তিতে। পুলিশের পক্ষ থেকে সড়কগুলো বন্ধ থাকার কথা জানানো হলেও অধিকাংশ মানুষই তা জানে না বলে জানিয়েছেন। নগরীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে এই ম্যারাথন শুরু হয়। দেশী-বিদেশি দুই শতাধিক অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেন। এই ম্যারাথনের রুট ছিল আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল। এসময় এই সড়কগুলো বন্ধ রাখা হয়। ফলে যাবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়।

সকালে রামপুরা এলাকায় গিয়ে দেখা গেছে যানবাহনের বিশাল লাইন। হাতিরঝিল এলাকা বন্ধ থাকায় এই যানজট ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাগুলোতে। ফলে অনেক পথচারীকে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা গেছে। এই সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন। একই অবস্থা দেখা গেছে মগবাজার মোড়ে। যানবাহনের দীর্ঘ চাপে এই পথের যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

জানতে চাইলে হিমাচল পরিবহনের চালক নজরুল ইসলাম বলেন, ‘ম্যারাথনের কারণে অনেকগুলো রাস্তা বন্ধ রয়েছে। যার কারণে ওই রাস্তাগুলোর যানবাহন বিকল্প সড়কগুলোতে চলছে। ফলে যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজট হচ্ছে।’

উত্তরা এলাকার বাসিন্দা নাসিরুল ইসলাম বলেন, ‘সকাল ১০টায় অফিসের উদ্দেশে উত্তরা থেকে রওনা দিয়েছি। এক ঘণ্টা পর শান্তিনগরে এসেছি। রাস্তায় অনেক জ্যাম।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বশেষ খবর
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ