ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহতদের চার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৪:০০ আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৪:০০

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের মধ্যে চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

সোমবার (১১ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন নিয়াজ মোহাম্মদ মাহবুব ও সাহিদা সুলতানা শিলা। আর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তানজিব উল আলম।
২০২০ সালের ১৫ জুলাই রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই অগ্নিকাণ্ডে নিহত মনিরুজ্জামানের পরিবার আদালতের বাইরে ক্ষতিপূরণের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করে নেওয়ায় সে বিষয়ে কোনও আদেশ দেননি হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনের সূত্রপাট ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করেন আইনজীবী নিয়াজ মাহমুদ।
ওই রিটের শুনানির পর অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের আইজি, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। পরে আদালতে দাখিল করা তিনটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার তথ্য উঠে আসে।



 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া