চট্টগ্রাম বন্দরে শূন্য পদ ২ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৪ আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে মোট আট হাজার ৭৪২টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে ৬ হাজার ৭৮৩ জন কর্মরত আছেন। ফলে বন্দরে বর্তমানে শূন্য পদের সংখ্যা এক হাজার ৯৫৯টি।

এসব শূন্য পদের মধ্যে ৩৫৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৪ জানিুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বন্দর কর্তৃপক্ষ উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

অপর এক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের দুই হাজার ৭৬৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকার অডিট আপত্তির তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের শুরু থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ১৬৫টির বেশি অডিট আপত্তি হয়েছে। এর সঙ্গে সংশ্লেষ অর্থের পরিমাণ চার হাজার ৯৩২ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকা। আপত্তি আসা এসব অডিটগুলোর মধ্যে দুই হাজার ৮টি নিষ্পত্তি হয়েছে। এতে টাকার পরিমাণ ছিল দুই হাজার ১৭১ কোটি ৫ লাখ ৩৭ হাজার। বাকি অনিষ্পন্ন ১৫৭ অডিট আপত্তির সংশ্লেষ অর্থ দুই হাজার ৭৬৩ কোটি ৬৭ লাখ টাকা।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অডিট আপত্তির বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপন এবং শূন্যপদে জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা ও পলিথিন অপসারণ করার জন্য জরুরি ভিত্তিতে গ্র্যাব ড্রেজার সংগ্রহ করে কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে  জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ নভেম্বর, ২০২৬)
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো