সিরাজগঞ্জের ৪ পৌরসভায় মেয়র ৩ টিতে আ. লীগ, একটিতে বিদ্রোহী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৬:১৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৬:১৪

সিরাজগঞ্জের ৪ পৌরসভার তিনটিতে আওয়ামী লীগ, একটিতে সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলে বিজয়ীরা হলেন সৈয়দ আব্দুর রউফ মুক্তা (সদর), আবদুল্লাহ আল পাঠান (রায়গঞ্জ), এস.এম.নজরুল ইসলাম (উল্লাপাড়া)ও সাজ্জাদুল হক রেজা (বেলকুচি)। এদের মধ্যে সাজ্জাদুল হক রেজা বাদে বাকি তিন জনই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।
সদর পৌরসভায় সৈয়দ আব্দুর রউফ মুক্তা পেয়েছেন ৬৮ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইদুর রহমান বাচ্চু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৮৯ ভোট।
রায়গঞ্জ পৌরসভায় আবদুল্লাহ আল পাঠান পান ৮ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭৫ ভোট।
উল্লাপাড়ায় এস.এম.নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পান ১ হাজার ৭৬ ভোট।
বেলকুচিতে উপজেলা যুবলীগের (বিলুপ্তি কমিটি) সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা পেয়েছেন ১৮ হাজার ৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রীর স্ত্রী বেগম আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে পান ১২ হাজার ৭৮৪ ভোট।
রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফলাফলের বিষয় সাংবাদিকদের শনিবার রাত সোয়া ১১টায় নিশ্চিত করেছেন।
এদিকে, কাজিপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর আগে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান তালুকদার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি