নকল বৈদ্যুতিক তার কারখানায় র‍্যাবের অভিযান: ২৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৫:২৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:২৯

রাজধানীর কদমতলীতে অনুমোদনহীন ও নিম্নমানের নকল বৈদ্যুতিক তারের চারটি কারখানায় অভিযান চালিয়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

ভুয়া তার কারখানা সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ‘রবিবার মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে রাজধানীর কদমতলী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের দায়ে উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ভুয়া তার কারখানা সারওয়ার আলম আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
তিন নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
ডিএমপির অভিযানে একদিনে ৪০৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে
ডিএমপির অভিযানে একদিনে ৪০৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ