সাংবাদিক আফজালের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৬:১৪ আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৬:১৪

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) দফতর সম্পাদক ও চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘বাংলাদেশের সেবা খাতকে জনবান্ধব ও গণমুখী করার বিষয়বস্তুই ছিল আফজাল মোহাম্মদের  সাংবাদিকতা জীবনের অন্যতম উপজীব্য। তিনি যেমন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিষয়াদি গণমাধ্যমের আয়নায় উপস্থাপন করেছেন, তেমনই ঢাকা মহানগরীর অন্যান্য সেবা সংস্থাগুলোর নানাবিধ ইস্যুও গণমাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘প্রয়াত আফজাল মোহাম্মদ শুধু একজন দায়িত্বজ্ঞানসম্পন্ন সাংবাদিকই ছিলেন না তিনি একজন কর্তব্য পরায়ণ মানুষ হিসেবেও সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারিতে  তার সেই মানবিক সত্ত্বা বহু শাখা-প্রশাখায় বিস্তৃত হয়েছে এবং সেই করোনাভাইরাসের কাছে মাত্র ৩১ বছর বয়সে জীবনাবসান ঘটলেও তার স্বল্পায়ুর জীবনের মানবিক গুণাবলী মানুষকে প্রভাবিত  করবে বলেই আমার বিশ্বাস।’

শোক বার্তায়  মেয়র তাপস আফজালের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো