রূপগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে ও ছুরি মেরে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ২১:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া বেগম (৭৮) নামে এক বৃদ্ধাকে গালাকেটে ও বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফিয়া বেগম উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকার শাহজালাল ভূঁইয়ার স্ত্রী। পরিবারের ধারণা, সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে মাদকসেবী ও জুয়াড়িরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত সাফিয়া বেগমের নাতনি-জামাই জহিরুল ইসলাম জানান, তিনি সাফিয়া বেগমের নাতনি সোনিয়া আক্তারের জামাই। তার বৃদ্ধ নানা শ্বশুর শাহজালাল ভূঁইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগম জাঙ্গীর গ্রামে নিজ বাড়িতে একটি মাটির ঘরে বাস করতেন। সাফিয়া বেগমের গলায় স্বর্ণের চেইন, হাতে চুড়ি ও কানে দুল পরা ছিল। দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা সাফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং বুকে ছুড়ি মেরে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা সাফিয়া বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বসুন্ধরা অ্যাপোলো হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জহিরুল ইসলাম আরও জানান, নানা শ্বশুর শাহজালাল ভূঁইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগমের সঙ্গে এলাকার কারও কোনও বিরোধ ছিল না। বাড়ির আশপাশে মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা বেশি ছিল। সাফিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। তবে, হাতের চুড়ি পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে মাদকসেবী ও জুয়াড়িরা। এদের গ্রেফতার করলেই হয়তো হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে।

এদিকে, স্বামী বৃদ্ধ শাহজালাল ভূঁইয়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়েছেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহাবুব বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘যেকোনও মূল্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা