রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৪:৪৬

রাজধানীর রূপনগর হতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী বই ও লিফলেট।

গ্রেফতারকৃতরা হলো—মো. হাসিবুর রহমান ওরফে সোহেল (২৭), মো. মোশারফ হোসেন ওরফে আতিক (১৯), রামিম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদুর রহমান (২২), মো. সজিব মিয়া ওরফে খিজির (২০), চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ (১৯)। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদী বই, ২৩টি লিফলেট, ১৩৫টি স্ক্রিনশর্টসহ ৬টি মোবাইল জব্দ করা হয়।

উগ্রবাদী বইসহ উদ্ধার সরঞ্জাম র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক কামরুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আনসার আল ইসলামের পাঁচ সক্রিয় সদস্য রাজধানীর পল্লবী থানা এলাকায় সংগঠনের অন্য সদস্যেদের সঙ্গে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (২২ জানুয়ারি) রাতে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।’

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার পাঁচ জনের মধ্যে হাসিবুর রহমান ওরফে সোহেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ছিল তার কাজ। শামীম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদ, নিজেদের তৈরি করা ইলেকট্রনিক গ্রুপে বিভিন্ন বিষয়ে উগ্রবাদি কার্যক্রম আপলোড করতো, সজিব মিয়া ওরফে খিজির ও মোশারফ হোসেন ওরফে আতিক সংগঠনের নতুন সদস্য সংগ্রহ করত পাশাপাশি সদস্যদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতো। এছাড়া চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ সংগঠনে যুক্ত হতে অন্যদের উদ্বুদ্ধ করতে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে কাজ করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং তাদের সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন: গোলাম পরওয়ার
শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন: গোলাম পরওয়ার
২৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিওর পরিচালক, বাসা ঘেরাও করে ধরলেন গ্রাহকরা
২৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিওর পরিচালক, বাসা ঘেরাও করে ধরলেন গ্রাহকরা
বান্দরবানে বন্যার্তদের সহয়তায় বিজিবি, ১২২ পরিবার উদ্ধার
বান্দরবানে বন্যার্তদের সহয়তায় বিজিবি, ১২২ পরিবার উদ্ধার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ