দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪১

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী এই কোচ।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোচিংয়েও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইংলিশ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণের সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে সহায়তা করাই হবে বেনকেনস্টাইনের মূল দায়িত্ব।

/টিএ/এফআর/
সম্পর্কিত
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
সর্বশেষ খবর
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী