শ্বশুর-শাশুড়ির চলাচলের পথ আটকে মারধরের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪৬

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে প্রবাসী ছেলের স্ত্রীর হামলায় শ্বশুর-শাশুড়ি আহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের (২৬ জানুয়ারি) এ হামলায় নুর মোহাম্মদ বেপারী (৭০) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) আহত হন বলে জানা গেছে। আলেয়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহত নূর মোহাম্মদ বলেন, তিন ছেলের মধ্যে মেজো ছেলে মকবুল বেপারী মালয়েশিয়া প্রবাসী। ১০ বছর আগে জমি বিক্রি ও ধার-দেনা করে তাকে বিদেশে পাঠাই। বিদেশে যাওয়ার আগে তাকে বিয়ে করাই। আমার ঘরের পাশে পাকা ভবন করে সেখানে মকবুলের স্ত্রী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে থাকে। আর আমরা থাকি ঝুপড়ি ঘরে।

ভিটেবাড়ির ২০ শতাংশ জমি চাইলে মকবুলকে ১০ শতাংশ লিখে দেই। এরপর থেকে তার স্ত্রী লাকীর আচরণে পরিবর্তন আসে। মকবুল মালয়েশিয়া চলে গেলে লাকি আমাদের ওপর মানসিক নির্যাতন শুরু করে। হুমকি-ধামকি দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। কোনোভাবে আমাদের নামাতে না পেরে সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এতে করে আমরা ঘরে অবরুদ্ধ হয়ে পড়ি। রবিবার লাকীর কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে লাকি তার বাবা-মা ও স্বজনদের খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাকি ও তার স্বজনরা আমাকে ও আমার স্ত্রীকে ঘর ছাড়তে বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নুর মোহাম্মদকে ছেড়ে দেওয়া হলেও তার স্ত্রী আলেয়া বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
‘পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব’ 
‘পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব’ 
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!