শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০১৬, ০৭:২৮আপডেট : ০৩ মে ২০১৬, ০৭:৩১

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ বন্দরের সেন্ট্রাল খেয়াঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রাকিব হোসেনের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় শহরের ৫নং খেয়াঘাট এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রবিবার রাতে শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় সে নিখোঁজ ছিল।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ পরির্দশক শাহ আলম রাকিবের পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার রাতে বোনজামাই সাইদুল ইসলামের সঙ্গে শীতলক্ষ্যা পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এসময় বোনজামাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব পানিতে তলিয়ে যায়।
রাকিব মুন্সিগঞ্জ লৌহজং এলাকার আব্দুর কাদিরের ছেলে। সে বন্দর উপজেলায় বড় বোনের বাড়িতে থেকে একটি গার্মেন্টসে কাজ করত।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের