নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি রাঙামাটি জেলা আ. লীগের

রাঙামাটি প্রতিনিধি
১৪ মে ২০১৬, ০৫:৫৭আপডেট : ১৪ মে ২০১৬, ০৬:২২

আওয়ামী লীগের দলীয় পতাকা পাহাড়ের তিন আঞ্চলিক দলের অবৈধ অস্ত্রধারীদের সন্ত্রাস, বেপরোয়া চাঁদাবাজি, দলীয় প্রার্থীদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের চেষ্টা এবং নির্যাতন বন্ধ না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
শুক্রবার রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, হাজী কামালউদ্দীন, জ্যোতির্ময় চাকমা কেরল, অভয় প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, আঞ্চলিক দলগুলোর বেপরোয়া সন্ত্রাসের কারণে নির্বাচন একদফা পেছানো হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বরং আরও বেপরোয়া আচরণ করছে তারা। ইতোমধ্যেই আওয়ামী লীগের প্রার্থীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, নির্বাচনী কর্মীদেরও মাঠে নামতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজি চলছেই। এইভাবে চললে নির্বাচন কোনওভাবেই সুষ্ঠু ও অবাধ হতে পারেনা।
দলীয় সভাপতি দীপংকর তালুকদারের ঢাকায় অবস্থানের তথ্য জানিয়ে তারা বলেন, তিনি এলে আমরা আদৌ নির্বাচনে অংশ নেবো কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাব। পরিস্থিতির কোনও উন্নতি না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতারা।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের