যৌতুক না পাওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী

নওগাঁ প্রতিনিধি
১৭ মে ২০১৬, ০১:১৫আপডেট : ১৭ মে ২০১৬, ০৮:৩৮

নওগাঁ নওগাঁর রানীনগরে যৌতুক না পাওয়ায় স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে এক গৃহবধূকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার তিনজনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ওই গৃহবধূর স্বামী টিটুকে (২৫)গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
অারও পড়ুন: আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাইবে পুলিশ
মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের মো. জিন্নাহ আলীর মেয়ে জেমি আক্তারের সঙ্গে একই গ্রামের সায়ের আলীর ছেলে মো.টিটুর বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা দেওয়া হলেও টিটু আরও যৌতুক দাবি করে। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় জেমিকে চাপ দিত টিটু। এরই মধ্যে তাদের সংসারে সানিয়া ও মরিয়ম নামের দেই কন্যা সন্তান জন্ম নেয়। জেমির বাবা তার মেয়ের সংসারে সুখ-শান্তির জন্য টিটুকে আরও কিছু টাকা দেয়। কিন্তু এরপরেও মেয়ের ওপর নির্যাতন দিনদিন বেড়েই চলে।
এরই ধারাবাহিকতায় ২ মে রাতে জেমির স্বামী ও তার বোন রঙ্গিলা বেগম বেধড়ক মারপিট করে টাকা নিয়ে আসার কথা বলে জেমিকে বাড়ি থেকে বের করে দেয়। পরে টিটু ও তার আত্মীয়রা গত ১৪ মে বিষয়টি মিমাংসার কথা বলে কৌশলে জেমিকে ফিরিয়ে আনে। পরে ওই রাতেই স্বামী ও তার স্বজনেরা মিলে জেমিকে আবার  বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে নেয়।
এ বিষয়ে গৃহবধু জেমি আক্তার বাদী হয়ে স্বামী টিটু, শ্বশুড় ও ননদকে আসামি করে সোমবার সকালে থানায় মামলা করলে পুলিশ টিটুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
আরও পড়ুন: আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে
রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জেমির স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনএইচ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম