বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৩ মে ২০১৬, ০১:১১আপডেট : ২৩ মে ২০১৬, ০৮:০৩

ইউপি নির্বাচন বগুড়ার শাজাহানপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই সদস্য প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিামানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল ইসলাম এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চোপীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল বাছেদ (মোরগ মার্কা) এবং একই ওয়ার্ডের সদস্য প্রার্থী সাইফুল ইসলাম মণ্ডল (তালা মার্কা)।

গত শনিবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের কচুয়াদহ গ্রাম থেকে ওই দুই প্রার্থীর ৯ জন কর্মীকে আটক করে পুলিশ। তারা হলেন, গাবতলী উপজেলার কচুয়াদহ গ্রামের শফিকুল ইসলাম, ফারুক, ইয়াছিন আলী, মতিউর রহমান, মানিক বাবু, মঞ্জুরুল ইসলাম মজনু, ছয়ফল, জিলহক ও সিরাজুল ইসলাম।

শাহজাহানপুর থানার এসআই আব্দুল গফুর জানান, শনিবার রাত ১১টার দিকে সদস্য প্রার্থী আব্দুল বাছেদ ও সাইফুল ইসলামের কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-সমাবেশ করছিলেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সহিংসতার আশঙ্কায় পুলিশ দুইপক্ষের ৯ জন কর্মীকে আটক করে।

/এনএস/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের