রাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, প্রতিবাদে বিজিবি ক্যাম্প ভাঙচুর

জিয়াউল হক, রাঙামাটি প্রতিনিধি
২৭ মে ২০১৬, ০১:৪২আপডেট : ২৭ মে ২০১৬, ০৯:৩০
image


রাঙ্গামাটি রাঙামাটিতে বিজিবির ধাওয়ায় চাঁদের গাড়ি উল্টে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে নয়টার দিকে জেলার চন্দ্রঘোনা এলাকার রাইখালী ইউনিয়নের বড় খোলা পাড়া চেক পোস্টে ওই ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিজিবি চেক পোস্টে হামলা ও ভাঙচুর চালায় বলে পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে চোরাই কাঠ পাচারের উদ্দেশে একটি চাঁদের গাড়ি রাইখালী হয়ে রাজস্থলী উপজেলার দিকে যাওয়ার পথে, চেক পোস্টে বিজিবি সদস্যরা গাড়িটি চেক করার জন্য থামতে বলেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই সাদ্দাম নামে এক ব্যক্তি নিহত এবং জাবেদ নামে অপর একজন গুরুতর আহত হন।
ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিজিবি ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। ঘটনাটি তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন:

প্রতারণা করে বিয়ের অভিযোগ: গোপালগঞ্জে দু’ভাইকে জুতাপেটা, জরিমানা

‘হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রকেই নিতে হবে’

‘স্কুলের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে’


/এসএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম