পাবনায় সেবক হত্যা: গালকাটা হাশেম আটক

পাবনা প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ০০:৫৬আপডেট : ১৪ জুন ২০১৬, ০১:০৪

পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আবুল হাশেম ওরফে গালকাটা নিত্যরঞ্জন পাণ্ডে হাশেম (৫৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাশেম হেমায়েতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। সোমবার দুপুর ৩ টায় পাবনা আমলী আদালতে হাশেমকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়তে পারেন: গোপালগঞ্জে কাবিখা প্রকল্পে আ.লীগের ‘লুটপাট’
মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প এলাকায় নিজ বাড়ি থেকে আবুল হাশেম ওরফে গালকাটা হাশেমকে আটক করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুর ৩টায় তাকে পাবনা আমলী আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানান, সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে হাশেমকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত না হয়েই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে আরিফুল ইসলাম নামের এক শিবির নেতাকে শহরের বাজিতপুর এলাকা থেকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে  আটক করা হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়নি পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় ২জনকে আটক করা হলো। 

প্রসঙ্গত: গত ১০ জুন ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 আরও পড়তে পারেন: হাত দিয়ে গোল করে ব্রাজিলকে কোপা থেকে ছিটকে দিলেন রুইদিয়াস

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম